কালিয়াকৈরে বিজয় দিবস পালিত
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবসে উপলক্ষে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়েছে। র্যালিটি সফিপুর বাজার থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রা এলাকায় এসে মিলিত হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসন আকুল, পৌর বিএনপির সহ সভাপিত ফরহাদ হোসেন প্রমূখ।
এর আগে সোমবার সকালে উপজেলা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্মিত শহীদ স্মৃতি সৌধে পালিত হয় মহান বিজয় দিবসের বর্ণিল আয়োজন। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা.সুশীল সমাজ ও বিএনপি’র অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল এসময় উপস্থিত ছিলেন।
