মুন্সিগঞ্জ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুরু হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে ঢল নামে সর্বস্তরের সাধারণ মানুষের।

পুষ্পস্তবক অর্পণ করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এসময় ১৯৭১সালে মুক্তিযুদ্ধের নিহত বীর শহিদদের রুহের মাগফিরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দিন ব্যাপি পালিত হচ্ছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলাসহ রয়েছে নানা কর্মকাণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights