সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র সদস্যরা রবিবার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই বিওপি’র সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬শ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights