কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীর কড়াইলর বস্তির বৌ-বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকাল ৪টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। এরপর সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ৫টা ১২ মিনিটে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে বিকাল সোয়া ৪টার দিকে আগুন লাগে এ বস্তিতে।
