আবারও ফিরছে ডিসির ‘সুপারম্যান’, নেটদুনিয়া কাঁপাচ্ছে ট্রেলার

অনলাইন ডেস্ক

২০২৪ প্রায় শেষ। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের চোখ এখন ২০২৫ এ। হলিউডপ্রেমীদের জন্য নতুন বছরে আসছে বেশ কিছু ধামাকার সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও একের পর এক ঘোষণা দিয়ে চলছে। তবে যতগুলো নাম নিয়ে ভক্তদের আগ্রহের পারদ তুঙ্গে, সে তালিকায় প্রথম দিকেই রয়েছে ‘সুপারম্যান’। চিরচেনা সুপারম্যানকে নিয়ে বক্স অফিসে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ডিসি ইউনিভার্স। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জেমস গান পরিচালিত সিনেমাটির ট্রেলার।

এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। ট্রেলারে দেখা যায়, বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে।

জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপারহিরোর কল্পনাপ্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে। গান জানিয়েছেন, সিনেমাটিতে ব্যাপক অ্যাকশন থাকবে। সব মিলিয়ে এটি ডিসির ফিরে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে। সিনেমাটি অস্ট্রেলিয়ায় আগামী ১০ জুলাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আগামী ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights