ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

অনলাইন ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল-মানদেবে এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights