তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বইছে শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একইসঙ্গে সেখানে তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে।
উপজেলার আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে জানান, আজ মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রবিবার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়ে যাওয়ায় শীতজনিত বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দিকাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
