রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (২২ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদক বিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার হাজার ৬২ পিস ইয়াবা, ৯১ পুরিয়া হেরোইন ও ৪৩৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights