ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের সময় তাদের হেফাজত থেকে ৪৫৭৪৩ পিস ইয়াবা, ৫৫৯ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা ও ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights