পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক আটক
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় নাজিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর টু ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
এবিষয়ে রাত ৮ টায় নাজিরপুর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন, আটককৃতরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন আসছে।
