সরে যাচ্ছে উত্তর মেরু?

অনলাইন ডেস্ক

এবার এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন, রাশিয়ার দিকে সরে যাচ্ছে উত্তর মেরু!

বিজ্ঞানীদের হালনাগাদ ওয়ার্ল্ড ম্যাগনেটিক মডেলে বলা হয়েছে, চুম্বকীয় উত্তর মেরু আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাইবেরিয়ার কাছাকাছি সরে যাবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিজ্ঞানীর এই ম্যাপ তৈরি করেছেন।

বিজ্ঞানীদের মতে, ২০১৯ সাল থেকে চৌম্বক মেরু বছরে ২২ মাইল দ্রুতগতিতে সরে যাচ্ছে। ফলে আগের চেয়ে প্রায় ১১০ মাইল দূরে সরে গেছে চুম্বকীয় উত্তর মেরু। পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তন সাম্প্রতিক সময়ে বেশি হলেও অনিয়মিতভাবে দেখা যাচ্ছে।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী উইলিয়াম ব্রাউন বলেন, ‘চুম্বকীয় উত্তর মেরু বর্তমানে যেমন আচরণ করছে, তেমন আচরণ আমরা আগে কখনো দেখিনি। চুম্বকীয় উত্তর মেরু আনুষ্ঠানিকভাবে দক্ষিণ দিকে, সাইবেরিয়ার দিকে সরে গেছে।’

ওয়ার্ল্ড ম্যাগনেটিক মডেল অনুসারে চুম্বকীয় উত্তর মেরু ২০২৫ সালের ১ জানুয়ারিতে ৮৫.৭৬ ডিগ্রি উত্তরে ও পূর্বে ১৩৯.২৭ ডিগ্রিতে অবস্থান করবে। বিজ্ঞানী ব্রাউন বলেন, ‘আমরা ভবিষ্যদ্বাণী করছি, ২০৩০ সালের মধ্যে চুম্বকীয় উত্তর মেরু ৮৪.৭২ ডিগ্রি উত্তরে ও পূর্বে ১২৬.০৭ ডিগ্রিতে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights