কলাপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো লোকমান-রিয়াজের মুদি-মনোহরী দোকান এবং বাহাদুর মিয়ার ওয়ার্কশপ।
ওয়ার্কসপ থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
এসময় স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পোঁছে আগুন পরোপুরি নেভাতে সক্ষম হয়।
