দুর্নীতির অভিযোগে জর্জরিত দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমান

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার
মোঃ রাজিউর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন গোডাউনে সংরক্ষিত মালামাল
নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
মোঃ রাজিউর রহমান ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১০ জুলাই পর্যন্ত দিনাজপুরে
দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০২২ সালের ৬ এপ্রিল আবার দিনাজপুর সদর উপজেলায় পল্লী
উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। তার দ্বিতীয় দফার কাযর্কাল দুর্নীতি ও ক্ষমতার
অপব্যবহারের অভিযোগে কলুষিত হয়ে উঠেছে।
দিনাজপুর সদর উপজেলার গোডাউনে সংরক্ষিত শ্যালো টিউবওয়েল, রিকশা, সাইকেল, স্টিলের
আলমারি, ফাইল কেবিনেট, টেবিলসহ নানা সম্পদ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছা—াই
বিক্রি করা হয়েছে। এর আনুমানিক মূল্য ২ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ টাকার মধ্যে। ইউসিসিএ লিঃ এর
গোডাউন ভা—া বাবদ মাসিক ৩,০০০ টাকা আদায় করা হলেও সেই অর্থ সংস্থার তহবিলে জমা
না করে আত্মসাৎ করা হয়েছে।
খেলাপি ঋণ আদায়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইউসিসিএ লিঃ এর কমর্চারীদের বেতন
উত্তোলনের সময় শতকরা ৫০ ভাগ উৎকোচ দাবি করার অভিযোগও উঠেছে। অফিস স্টাফ এবং
ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সঙ্গে খারাপ আচরণের ফলে কর্মকর্তাদের সঙ্গে
দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফয়সাল রায়হান জানিয়েছেন, অভিযোগ
তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। উপজেলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ
আজিজুল হক বলেন, মোঃ রাজিউর রহমানের দুর্নীতির কারণে ইউসিসিএ লিঃ ধ্বংসের
দ্বারপ্রান্তে। উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছা—া এই প্রতিষ্ঠানকে বাঁচানো অসম্ভব।
সাংবাদিকরা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোঃ রাজিউর রহমান স্টাফদের ভুল বোঝাবুঝির
কথা স্বীকার করেন। তবে মালামাল বিক্রি ও গোডাউন ভা—ার টাকা আত্মসাতের বিষয়টি
অস্বীকার করেন। যখন গোডাউনের মালামাল দেখানোর অনুরোধ করা হয়, তখন তিনি দায়িত্বপ্রাপ্ত
স্টাফ ছুটিতে রয়েছে বলে বিষয়টি এ—িয়ে যান।
