কলাপাড়ায় দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় দিনমজুর ইব্রাহিম মুসল্লীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ২টার দিকে উপজেলার লাতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, চুলার আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের একটি টিম আগুন অনেকটা নিভে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিম জানান, ঘরসহ আসবাবপত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
