হালুয়াঘাটে ৩৩ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাইভাবে সীমান্ত পথে আসা ৩৩ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন হালুয়াঘাট তেলিখালী (বিওপি)।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তেলিখালী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট সীমান্তের ১১১৯ নং সীমান্ত পিলারের কাছাকাছি নালিতাবাড়ীর মায়াঘাসি নামক এলাকা থেকে বিপুল পরিমাণ জিরা দেশে বিক্রির জন্য দেশে নিয়ে আসে চোরাকারবারিরা।

এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিরা রেখে পালিয়ে যায়। তিনি আরো বলেন, সীমান্তে অবৈধ পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights