ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর

অনলাইন ডেস্ক

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয়ে মারা যাওয়া ফায়ারকর্মী মো. সোহানুজ্জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার ফাইটার নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গতকাল বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মথ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights