কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন মামলায় অর্থদণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের দোলান বাজার ও জামালপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার দোলান বাজারের সাকিব ও জামালপুর বাজারের সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তিকে এবং মেডিকেল আইনে বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর এলাকার মাহবুবুর রহমান নামের এক ব্যক্তিসহ তিনজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার ও সাকিব ভাটিরা এলাকার বাসিন্দা। তারা দুইজনই মুদি দোকানী। অন্যদিকে মাহবুব বাশাইর এলাকার বন্ধন ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি ক্লিনিকের ব্যবস্থাপক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার মোক্তারপুর, বক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ী সাকিব ও সাইফুলকে ২ হাজার করে ৪ হাজার টাকা এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারায় মাহবুবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের তিন মামলায় ৯ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights