মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে বৃহস্পতিবার মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে এ মানববন্ধন করে।
এতে বক্তৃতা করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, অতিরিক্ত উপ-পরিচালক কল্যান কুমার সরকার, অতিরিক্ত সহকারি উপ-পরিচালক (উদ্যান) সান্তনা রানী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোর্শেদ উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
