দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, তিন শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর ) ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পথিমধ্যে সাঁথিয়া গামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights