ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে পাঁচজন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights