জাসাস সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর কাজির দেউরী এলাকা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে মীর হেলাল বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বাংলাদেশের উন্নয়নের রুপকার, গণতন্ত্রের পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেইসাথে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, আখতার খান, মাহবুব রানা, শাহ আলম, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, গোলাম মাহমুদ লিটন, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মহিউদ্দিন মহিন, কণ্ঠশিল্পী নজরুল ইসলাম তুহিন, লায়ন আব্দুল মান্নান ভূঁইয়া, আবুল কালাম, মিনাজ উদ্দিন সানি, মহিউদ্দিন জুয়েল, কণ্ঠশিল্পী খায়রুল বারী আইরিশ, কণ্ঠশিল্পী নাহিদা আক্তার, কণ্ঠশিল্পী সুফিয়া বেগম সুমি, নিগার সুলতানা, আমিনুল ইসলাম রিপন, আব্দুল আউয়াল, আশরাফ হোসেন মুক্তার, সদরঘাট থানা জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পাহাড়তলী থানা জাসাস সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, আব্দুল মালেক, এম আর তারেক, হাফিজুর রহমান, জুমাইল আমিন রুবেল, কণ্ঠশিল্পী সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights