মুন্সিগঞ্জ শ্রীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ শ্রীনগরে মহান বিজয় দিবস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাড়িগাঁও এলাকায় আটপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক দলের আয়োজনে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ আয়োজন করা হয়।

উক্ত দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল শেষে ২ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মীর সরাফত আলী সপু বলেন, সম্মান দেওয়া ও নেওয়ার মালিক আল্লাহ। শেখ হাসিনা তার অপকর্মের সীমা লঙ্ঘন করেছে, তাই তিনি এ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দিতে চাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights