গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

অনলাইন ডেস্ক

গাজা ভূখণ্ডে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অনন্ত আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৯৮ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালায় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ আট হাজার ৩৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের বিবৃতিতে আরও বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তুপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসঙ্ঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights