মাদ্রিদ তারকা এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এন্ড্রিকের শ্যালক মাওরিসিও নুনেজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্রিসমাসের দিন তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার সামাম্বিয়ায় একটি রাস্তার কাছে নুনেস গনকালভেসকে বারবার গুলি করা হয়েছিল। তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন হামলাকরীরা। গুলি থেকে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। এ সময় তার মাথায় কয়েকটি গুলি লাগে।

সংবাদমাধ্যম সান জানিয়েছে, মাওরিসিও নুনেজ ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার ভাইয়ে মৃত্যুর খবর জানিয়েছেন লাভিনিয়া। পোস্টে তিনি লিখেছেন, তুমি এমন কিছু স্মৃতি রেখে গেলে যা কোনোদিন ভোলার নয়।

জানা গেছে, রাস্তার পাশের ওই বারে বন্ধুকধারীদের সঙ্গে এন্ড্রিকের শালকের বাগবিতণ্ডা হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গুলি করে হত্যা করার মতো কোনো আচরণ করেননি নুনেজ।

স্থানীয়রা ধারণা করছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ব্রাজিলিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনা জানার পরই তদন্ত শুরু করেছে তারা। তবে এখনও হত্যার কারণ জানা যায়নি। এছাড়া হত্যাকারীদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি, কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights