সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় ১ জানুয়ারি থেকে কমছে

অনলাইন ডেস্ক
আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে।

বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights