যশোর জেলার অভয়নগর নওয়াপাড়ায় সাবেক পৌর কাউস্নিলারকে কূপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ
আমিরুল ইসলাম
যশোর জেলার অভয়নগর নওয়াপাড়া পৌরসভার ৪ নং নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে কে বা কারা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনুমানিক রাত ১০-১৫ মিনিটে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছেছে । উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights