অভয়নগরে আ.লীগ নেতা পলাশ দুবৃত্তদের হাতে খুন

যশোর জেলার অভয়নগর নওয়াপাড়ায় পৌরসভার ৪ নং ওয়ার্ড আ.লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ (৫০)দুবৃত্তের হাতে নিহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্রদেব জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৫ টায় স্থানীয় মডেল কলেজ এলাকায় অবস্থিত বাড়ি থেকে তাকে ডেকে আনা হয়।

পরে রাত ৯টায় হাইওয়ে থানার পাশে অবস্থিত কর অফিসের পেছনে নদীর চর থেকে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মুখের মধ্যে বালি পাওয়া গেছে। তার পিতা কাউন্সিলর ইব্রহিম সরদার ও কয়েক বছর আগে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছিলেন।
পুলিশ জানায় কে বা কারা এঘটনা ঘটিয়েছে এ রহস্য উদঘাটন করতে গোয়েন্দা তদন্ত চলছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হচ্ছে।
নিহত জিয়া উদ্দিন পলাশের স্ত্রী ও দুইজন নাবালক শিশু পুত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights