মুন্সিগঞ্জ আদালতে সাক্ষীর জেরার কলা-কৌশল বিষয়ক কর্মশালা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ আদালতের চলমান মামলার সাক্ষীর জেরার কলা-কৌশল বিষয়ে ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে জেরার কলা-কৌশল বিষয়ে এ কর্মশালা করা হয়।
অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কী নোট স্পিকার গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাছিম বিল্যাহ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সাক্ষীর জেরার কলা-কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র ধারণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, দুরদানা রহমান, মুহসিনা হোসেন তুষি।
অনুষ্ঠানে সাক্ষীর জেরার কলা-কৌশল বিষয়ে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান মৃধা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম ও ব্যারিস্টার হাসান সাইদ রছি।
এ সময় বক্তারা আদালতের চলমান মামলার সাক্ষীদের জেরার কলা-কৌশল বিষয়ে আলোচনা করেন।
