সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা, কসাই রঞ্জু গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রঞ্জু কসাই (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রঞ্জু কসাই উপজেলার পূর্ব ঝিনিয়া এলাকার মৃত আঃ জব্বারেরর ছেলে।

মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব ঝিনিয়া গ্রামে নির্যাতনের শিকার হয় শিশুটি। পরদিন সোমবার মামলা হলে পরে রাতেই তাকে গ্রেফতার করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির বাহিরে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় মানসিকভাবে বিকৃত সাইকো রঞ্জু কসাই শিশুটিকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে শিশুটিকে পাশের জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে মুখ চেপে ধরে বিকৃত যৌন লালসা চরিতার্থের চেষ্টা চালায় রঞ্জু কসাই। এসময় শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিশুটিকে ছেড়ে দিয়ে রঞ্জু কসাই লাফ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শিশুটির দাদী রোজিনা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সবজিবাজার এলাকা থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতার রঞ্জু কসাই মানসিকভাবে বিকৃত সাইকো। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights