গাইবান্ধায় বালুমহাল পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকায় ব্রহ্মপুত্র নদে বালুমহাল পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন
কামারজানীর এলাকার বাসিন্দারা।
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান, গাইবান্ধায় বালুমহাল খুবই জরুরি। জেলায় বালুমহাল না থাকায় একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে। এলাকার উন্নয়নের স্বার্থে বালুমহাল খুবই জরুরি।
