হালুয়াঘাটে বিপুল ভারতীয় জিরা জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক দুটি অভিযানে ৬৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৬২৪ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

তিনি জানান, উপজেলার গাজীরভিটা ইউনিয়নের ডুমনিকুড়ায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৃথকভাবে অভিযান চালিয়ে জিরা জব্দ করা হয়। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিরা রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আন্তর্জাতিক সীমানা রক্ষায়ওে যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights