ট্রাইব্যুনালে আরও চার প্রসিকিউটর নিয়োগ

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আরও চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে একজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা, দুইজনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা ও একজনকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা দেওয়া হয়েছে।

বুধবার চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটররা হলেন, মো. আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), শহিদুল ইসলাম সরদার ও ফারুক আহমেদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) ও হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

এর আগে, ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি একই ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। পরে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আরও কয়েকজনকে।

এছাড়া, লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights