ঢাকায় স্টেডিয়ামের ফ্লাডলাইটের টাওয়ারে নারী, ৯৯৯-এ কলে উদ্ধার

অনলাইন ডেস্ক

ফ্লাডলাইট টাওয়ারে উঠে পড়েছিল মানসিক ভারসাম্যহীন এক নারী। এ দৃশ্য দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনেন।

আজ বুধবার সকালে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, সকালে ৯৯৯-এ কল আসে। সেখান থেকে জানানো হয় আনুমানিক ৬০ ফিট উঁচুতে এক মানসিক ভারসাম্যহীন নারী উঠে বসে আছেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমন খবর পেয়ে দ্রুত বিষয়টি সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে দমকল বাহিনীর লোকজন গিয়ে সেই নারীকে টাওয়ার থেকে নামিয়ে আসেন। পরে পল্টন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights