কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ৪৪ বছর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু।

এছাড়াও দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয় কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights