বরিশালে বই বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নতুন বছরের প্রথম দিনে বরিশালের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীরা পেয়েছে নতুন বই। শিক্ষার্থীদের মাঝে সীমিত আকারে কোন আনুষ্ঠানিকতা ছাড়া বুধবার এ বই বিতরণ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পাঠ অভ্যাসের প্রতি গুরত্ব দেয়ার আহবান জানিয়েছেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে।

অভিভাবকরা জানান, এবার বই উৎসব না হলেও কোন কোন বিদ্যালয় নিজ উদ্যোগে ছোট আনুষ্ঠানিকতা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। আর সব বই না পারলেও যে কয়টি বই তুলে দিয়েছে তা দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করা যাবে।
জানা গেছে, বরিশাল বিভাগে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা রয়েছে ৪৮ লাখ ৬২ হাজার ৫৬১টি। যার মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বইয়ের সংখ্যা ১৭ লাখ ৯০ হাজার ১৭টি। আর বরিশাল জেলায় জেলায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা রয়েছে ১২ লাখ ৫৭ হাজার ৮০৯টি, যার মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বইয়ের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ১৩০টি ।
বরিশাল বিভাগে মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৭৯২ টি, যার মধ্যে বরিশাল জেলায় মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ৪৯ লাখ ৩৮ হাজার ৪৯৮ টি। আর ৩১ ডিসেম্বর বরিশাল জেলায় মাধ্যমিকের প্রাপ্ত বইয়ের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৫২৬ টি । জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সবগুলো বই শিক্ষার্থীদের হাতে দেয়াড় আশা করছেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights