কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুরে বাংলদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) বিকালে কেশবপুর ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আল্হাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল অলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমূখসহ থানা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights