১২ রাশির নতুন বছর

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​মেষ রাশি : (২১ মার্চ-২০ এপ্রিল)

সর্বদাই স্পষ্ট, বক্তা, রাগী, জেদি, সুঠামদেহী, রক্তবর্ণ চক্ষু, সেনাপতি সুলভ তেজস্বী, অগ্রগামী ও পুরুষ রাশি। ২০২৫ সালটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। ধৈর্য, সাহস, মনোবলে রাজকীয় বছর হবে এটি। কর্ম ও ব্যবসায় উন্নতি করবেন। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শ্রমিক-কর্মচারী সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জ্বালানি, ভোজ্য তেল, কয়লা, ফার্নিচার, ইলেকট্রিক সামগ্রী ও রবিশস্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। খাদ্য, ভূমি, স্বাস্থ্য ও স্বরাষ্ট্রবিষয়ক কাজে অধিক সফলতা পাবেন। পরিশ্রমী শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করবেন। উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে মিলবে সুখ-শান্তি। জীবনসাথীর মতামতের প্রতি গুরুত্ব দিন, এতে সংসারে সুখ আসবে। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগী হন। ভাই, বোন ও স্বজনদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তা বাড়াবেন না, বরং নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য সচেষ্ট থাকুন। নতুন বাড়ি, ভূমি, সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্নও পূরণ হবে এ বছর। আপনার সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ করবেন। দারুণ একটি বছর অপেক্ষা করছে আপনার জন্য।

শুভ সংখ্যা-৯

শুভ তারিখ ৯, ১৮, ২৭। শুভ রং লাল, বেগুনি, সোনালি। শুভ বার- মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। শুভ রত্ন-পিতাম্বরি নীলা, রক্তপ্রবাল। শুভ ধাতু-তামা, দস্তা। শুভমূল-শ্বেত বেড়েলা ও অনন্তমূল।

১২ রাশির নতুন বছরবৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

উদ্যোগী, উৎসাহী, একনিষ্ঠ, আবেগপ্রবণ, সুখ শান্তির পূজারি ও শিল্পী সুলভ মনোভাবাপন্ন হয়ে থাকেন এ রাশির জাতক-জাতিকারা। ২০২৫ সালটি আপনার জন্য নানা ধরনের প্রাপ্তি, সঞ্চয় ও ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। নতুন চাকরি, ব্যবসায় বেকারদের মুখে হাসির দেখা মিলবে। ব্যবসাবাণিজ্যে যারা মনোনিবেশ করবেন তারা বেশ লাভবান হবেন। সংস্কৃতিমনা ব্যক্তি পুরস্কৃত হবেন। লেখক, শিক্ষক, স্টেশনারি, বস্ত্রালঙ্কার, কেমিক্যাল, ইলেকট্রনিকস দ্রব্যদির ব্যবসায় অধিক লাভবান হবেন। শিল্প, শিক্ষা, তথ্য, আইন ও ধর্মবিষয়ক কাজেও সফলতা পাবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সুঅভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। বিবাহযোগ্যদের বিবাহ হবে। বিবাহত্তোর আপনার ভাগ্যে উন্নতির যোগ রয়েছে এ বছর। প্রেমিক যুগলের মনে মান-অভিমান থাকলে আলোচনার মাধ্যমে সমাধানরে পথ খুঁজুন। দাম্পত্য জীবন বেশ ভালোই কাটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার সঙ্গে কলহ-বিবাদে জড়াবেন না। সবার সঙ্গে সুসম্পর্ক রাখুন। সহকর্মী, অংশীদার ও শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চললে লাভবান হবেন। বিদেশে অবস্থানরত স্বজন দেশে ফিরতে পারেন। এ বছরটা আপনার স্বপ্ন পূরণের বছর হয়ে থাকবে।

শুভ সংখ্যা-৬

শুভ তারিখ ৬, ১, ২৪। শুভ রং-সাদা, ঘিয়ে, গোলাপি। শুভমূল-রাম বাসক ও বামন হাটির মূল।

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মিষ্টভাষী, কৌশলি, শাস্ত্রানুরাগী, অধ্যবসায়ী, পরোপকারী, সঞ্চয়ী ও ুবুদ্ধিতে বৃহস্পতিতুল্য হয়ে থাকেন। ২০২৫ সালটি মিথুন রাশির ব্যক্তিবর্গের জন্য শুভ। মনোবল, জনবল ও অর্থবলে আপনি এগিয়ে যাবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আপনার। সুনাম, যশ, প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে। ধর্ম, পরোপকার ও সৃজনশীল কাজে আকৃষ্ট থাকবেন। বেকারদের বেকারত্ব দূর হবে। ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা থাকলে মাঠে নেমে পড়ুন। ব্যবসায় শুভদিন সামনে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয়, সামাজিক পুরস্কারে ভূষিত হবেন। চিকিৎসক, গবেষক, লেখক, অর্থনীতিবিদ, মেশিনারিজ, ওষুধপত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসায় অধিক লাভবান হবেন। স্বাস্থ্য, অর্থ, আইন, শিক্ষা ও খাদ্যবিষয়ক কাজেও সফলতা পাবেন। স্বাস্থ্যগত ব্যাপারে চিকিৎসকের উপদেশ মেনে চলুন। মনের সব দুশ্চিন্তা দূর করে ফেলুন। পিতা-মাতা ও সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারেও মনোযোগী হন। দাম্পত্যে সুখ, শান্তি মিলবে। প্রেমিকযুগলের প্রেম, বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা কেটে যাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ। আপনার শত্রুরা ও বিরোধীরা পরাস্ত হবে, ধৈর্য রাখুন। দীর্ঘদিনের ঋণের বোঝা নেমে যাবে। পরিশ্রমী হন, আপনার সামনে সুদিন।

শুভ সংখ্যা-৫

শুভ তারিখ-৫, ১৪, ২৩। শুভ রং-সবুজ, সোনালি, মেরুন। শুভবার-বুধ, শুক্র ও শনিবার। শুভরত্ন-পান্না। শুভ ধাতু-স্বর্ণ। শুভমূল- বৃদ্ধদারক ও বামনহাটির মূল

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​

উদার, পরোপকারী, সবল, ভ্রমণ ও বিলাসপ্রিয়, মায়া-মমত্ব ও পরিচ্ছন্নতার ছাপ রয়েছে এ রাশির জাতক-জাতিকাদের। তাদের জন্য ২০২৫ সালটিতে বড় পরিবর্তন অপেক্ষা করছে। এ পরিবর্তন আপনার লাইফস্টাইল বদলে দেবে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে আপনার। নিজ নিজ কাজে সুনাম, পদোন্নতির পথ খুলবে। বেকার যুবক-যুবতীরা কাজ পাবেন। ব্যবসায়িক সব দুশ্চিন্তা কেটে যাবে। লাভবান হবে নানা ধরনের ব্যবসায়। সঞ্চয় বাড়বে, ঋণমুক্তির যোগ রয়েছে আপনার। নতুন বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন হতে পারে। আমদানি-রপ্তানি, তরল দ্রব্য, মৎস্য, মাংস, জনশক্তি রপ্তানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসায় অধিক লাভবান হবেন। যোগাযোগ, খাদ্য, শিক্ষা ও পরিবেশবিষয়ক কাজে সফলতা বেশি হবে। আপনার চিকিৎসা সংক্রান্ত ব্যয় যেন না বাড়ে সেজন্য স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবেন। তাদের পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন তারা। পিতা-মাতা, ভাই-বোন ও পরিজনের সঙ্গে সুসম্পর্ক আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এ কথা ভুলবেন না। না বুঝে চুক্তি সম্পাদন করবেন না। বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। জীবনে কষ্ট, শোক থাকবেই, এসব নিয়ে পড়ে থাকবেন না। দাম্পত্যে আপনার সুখ-শান্তি বাড়বে। নতুন বছরে আপনার সামনে জীবন বদলে দেওয়ার মতো দারুণ সুযোগ আসবে।

শুভ সংখ্যা-২

শুভ তারিখ ২, ১১, ২০, ২৯। শুভ রং- সাদা, সবুজ, হলুদ। শুভবার- সোম, মঙ্গল ও বৃহস্পতিবার। শুভরত্ন মুক্তা, চুনি। শুভ ধাতু রুপা, তামা। শুভমূল- ক্ষিরিকা ও বিল্ব মূল

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পরাক্রমী, ক্রোধি, একরোখা, প্রবল ইচ্ছাশক্তি, কষ্টসহিষ্ণু, হৃদয়ে সাধুভাব ও মন উচ্চাভিলাষ এ রাশির ব্যক্তিবর্গের বৈশিষ্ট্য। ২০২৫ সালটি আপনার জন্য নতুন সম্ভাবনায় দুয়ার খুলে দেবে। আপনার বহু দুশ্চিন্তা, কষ্ট মিটে যাবে। প্রবল মনোবলে পরিশ্রম করতে হবে আপনাকে। ব্যবসায় খুব ভালো করবেন। নিজ নিজ কাজে অর্থ, খ্যাতি মিলবে। বেকারদের চাকরি মিলতে পারে। ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। বিদেশ গমনের স্বপ্ন পূরণের সম্ভাবনা। বই, কাগজ, স্টেশনারি, কয়লা, জ্বালানি তেল, ইস্পাত, ইমারতদ্রব্য ও ইলেকট্রনিকস দ্রব্যাদির ব্যবসায় অধিক লাভবান হবেন। শিল্প, জ্বালানি, গণপূর্ত ও অর্থসংশ্লিষ্ট কাজে অধিক সফলতা অর্জন করবে। সুস্থতা বজায় রাখতে আপনাকে আরও মনোযোগী হতে হবে। বিভিন্ন কাজে সহকর্মী, অংশীদারি শ্রমিক-কর্মচারীসহ পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বিবাহযোগ্যদের ভাগ্যে এ বছর বিয়ের সানাই বাজবে। ভাইবোনের সঙ্গে মতানৈক্য হলেও বিবাদে জড়াবেন না। নিজের কাজে মন দিন। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এ বছর অনেক প্রাপ্তিযোগ আপনার ভাগ্যে। রাজকীয় বছর উপহার পাবেন।

শুভ সংখ্যা-১

শুভ তাং- ১, ১০, ১৯, ২৮। শুভ রং- লাল, সোনালি, গোলাপি। শুভ বার- রবি, মঙ্গল, বৃহস্পতিবার। শুভ রত্ন- চুনি, পান্না। শুভ ধাতু- তামা, স্বর্ণ। শুভ মূল- বিল্ব ও বৃদ্ধদারকের মূল।

কন্যারাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​

বিলাসী, বিনয়ী, আকর্ষণীয়, সৎ গুণের অধিকারী, ধীরস্থির প্রকৃতির ও বুদ্ধিতে বৃহস্পতিতুল্য হয়ে থাকেন। কন্যা রাশির জাতব্যক্তিদের জন্য ২০২৫ সালটি ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম ও স্বপ্ন পূরণ হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যের বহুল উন্নতি সাধিত হবে। পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে কিনবেন বাড়ি, চড়বেন গাড়িতে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চিকিৎসার সরঞ্জাম, ওষুধপত্র, টিভি, ফ্রিজ, এসি, চামড়াজাত দ্রব্য ও রপ্তানিনির্ভর পণ্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। স্বাস্থ্য, শিল্প, অর্থ, বিদেশ ও বাণিজ্যে সফলতা বেশি হবে। শিক্ষার্থীরা প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে ভালো রেজাল্ট করবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক সব দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগী হন। সুস্থ শরীরে সুস্থ মনের বসবাস এটা ভুলে গেলে চলবে না। বিবাহে বাধা এলেও তাতে উদ্বিগ্ন হবেন না, কারণ আরও উপযুক্ত জীবনসঙ্গী আপনার জন্য নির্ধারিত। দাম্পত্যে সুখ-শান্তি বজায় থাকবে। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। প্রেম, রোমান্স, বিনোদন ভ্রমণ, বন্ধুত্বে সুদিন আসছে। যারা আপনার ক্ষতি করতে চায় তারা পরাস্ত হবে। আপনার চাকরি ও ব্যবসায় সুসংবাদ মিলতে পারে। আয় উন্নতি আপনার জন্য নতুন বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হবে।

শুভ সংখ্যা-৫

শুভ তাং- ৫, ১৪, ২৩। শুভ রং- সবুজ, আকাশি, গোলাপি। শুভ বার- বুধ, শুক্র, শনিবার। শুভরত্ন- পান্না, ক্যাটসআই। শুভ ধাতু- স্বর্ণ। শুভ মূল- বৃদ্ধদারক ও অশ্বগন্ধার মূল।

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অতিথিপরায়ণ, ধার্মিক, বদ্ধিমান, স্পষ্টবাদী, স্বচ্ছ ব্যক্তিত্বসম্পন্ন, সংগীতজ্ঞ, কল্পনাপ্রবণ ও প্রেম-রোমান্সে পূর্ণ থাকবেন। ২০২৫ সালে তুলা রাশির জাতব্যক্তিদের জন্য দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বেকারদের কর্মপ্রাপ্তি, পদোন্নতি, ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় জীবিকার ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ হবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। পিতা-মাতা জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতাপ্রাপ্ত হবেন। গান-বাজনা, আঁকা, লেখা, সোশ্যাল মিডিয়ার কর্ম, শিক্ষক, প্রসাধন সামগ্রী, খেলনা ও কেমিক্যালের ব্যবসায় অধিক লাভবান হবেন। বিপরীতে শিক্ষা, ধর্ম বর্ণ ও পরিবেশ, শিল্প ও টেলিযোগাযোগ কাজে সফলতা বেশি হবে। পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও সঞ্চয়ী হলে বছরটি ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি ও ব্যাংক ঋণ পাবেন। নতুন বাড়ি, গাড়ি ও ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবেন। নিঃসন্তান দম্পতির কোল আলো করে আসবে সন্তান। স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তা কেটে যাবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়নের প্রভাব-প্রতিপত্তি দেখে পিছু হটতে বাধ্য হবে। নানা ধরনের ব্যবসায় সাফল্য পাবেন। নতুন বছর হবে আপনার উন্নতির বছর।

শুভ সংখ্যা-৬

শুভ তাং- ৬, ১৫, ২৪৮। শুভ রং- সাদা, সবুজ, আকাশি। শুভ বার- শুক্র, মঙ্গল ও বুধবার। শুভ রত্ন- হীরা, গোমেদ। শুভ ধাতু- প্ল্যাটিনাম, সিসা। শুভ মূল- রামবাসক ও শ্বেতচন্দনের মূল।

বৃশ্চিক রাশি : (২৩ অক্টোবর-২১ নভেম্বর)​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​

সৎ, উদার, হাস্যরসে পটু, বলিষ্ঠ কণ্ঠস্বর, পরিশ্রমী, বিজ্ঞ ও প্রচুর প্রাণশক্তি সম্পন্ন হয়ে থাকেন এ রাশির জাতব্যক্তিরা। ২০২৫ সালটি ভাগ্যলক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্ম, ব্যবসায় লাগাতার উন্নতি ও বিরল প্রতিভার স্বীকৃতি পাবেন। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ব্যবসা ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে। কেমিক্যাল, চা, ইমারতদ্রব্য, মেশিনারিজ, ব্যাংক-বিমা মানিচেঞ্জার ও রবিশস্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। স্বরাষ্ট্র, অর্থ, খাদ্য, বিদেশ ও তথ্যপ্রযুক্তি খাতেও সফলতাপ্রাপ্ত হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকবেন, দুশ্চিন্তা করবেন না। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ফল পাবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা থাকবে না আর। পিতা-মাতা সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সম্পন্ন হবে। দাম্পত্যে সহযোগী মনোভাবাপন্ন হন, এতে সুখী হবেন। প্রেম-বন্ধুত্বে দূরত্ব তৈরি হলেও সেটা কেটে যাবে। প্রেমিক-প্রেমিকা ও বন্ধু নির্বাচনে আরও বিচক্ষণ হতে হবে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এতে ব্যবসায় উন্নতি হবে। মামলা-মোকদ্দমা থাকলে তা কেটে যাবে। উদ্যমী হলে এ বছর আপনি নানাদিকে সফল হবেন, অর্থপ্রাপ্তি ঘটবে আপনার।

শুভ সংখ্যা-৯

শুভ তাং- ৯, ১৮, ২৭। শুভ রং-লাল, গোলাপি, মেরুন। শুভ বার- মঙ্গল, বুধ, রবিবার। শুভ রত্ন-রক্তপ্রবাল, পোখরাজ। শুভ ধাতু-তামা, সোনা। শুভ মূল-অনন্ত ও বামুনহাটির মূল।

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​ধনু রাশি : (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর)

কর্মঠ, ধার্মিক, ধৈর্যশীল, রণপটু ও নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের ঝোঁক বিদ্যমান। ২০২৫ সালটি ধনু রাশির জাতব্যক্তিদের জন্য ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ প্রাপ্ত হওয়ায় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাজে, ব্যবসায় উন্নতি হবে। নানা প্রাপ্তিতে আপনার জীবনযাত্রাই পাল্টে যাবে। পুস্তক, স্টেশনারি, ছাপাখানা, রপ্তানি বাণিজ্য, ধর্মীয় দ্রব্যাদি ও ওষুধপত্রের ব্যবসায় অধিক লাভবান হবেন। ধর্ম, শিক্ষা, আইনবিষয়ক কাজে অধিক সফল হবেন। বিবাহযোগ্যদের বিবাহউত্তর ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। প্রেমীযুগলের জন্য বছরটি স্মরণীয় হবে। শিক্ষার্থীদের মনোবল চাঙা থাকবে। প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরতে সক্ষম হবেন। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। সহকর্মী, অংশীদার, শ্রমিক-কর্মচারীসহ আত্মীয়স্বজনের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। আপনার শত্রু ও বিরোধী পক্ষরা যতই চেষ্টা করুক আপনি নিজ কাজে মনোযোগী হলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। চোর, প্রতারক, অজ্ঞান পার্টি এসব দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্ক থাকুন। সংস্কৃতিকর্মীদের মন সুর-সংগীত, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজে আপনার অংশগ্রহণ বাড়বে। ঘরে সুখ, শান্তি ফিরবে আপনার। অনেক ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে নতুন বছরে।

শুভ সংখ্যা-৩

শুভ তাং- ৩, ১২, ২১, ৩০। শুভ রং- সোনালি, বেগুনি, আকাশি। শুভ বার- বৃহস্পতি, শুক্র, সোমবার। শুভ রত্ন- পোখরাজ, রক্তপ্রবাল। শুভ ধাতু- সোনা, তামা,। শুভ মূল- বামুনহাটি ও অনন্ত মূল।

মকর রাশি : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​

গম্ভীর প্রকৃতির, রহস্যময়ী, রাজপ্রিয়, শত্রুজয়ী, উচ্চাভিলাষী, গুণবান, ন্যায়নীতিবান ও সন্দিগ্ধ চিত্তের হয়ে থাকেন। মকর রাশির জাতব্যক্তিদের জন্য ২০২৫ সালটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। কাজে, ব্যবসায়, অর্থ, সম্মান, প্রতিষ্ঠা পাবেন। বিদেশ গমনেচ্ছুদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বছরটি। শিক্ষার্থীদের মেধা প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে ভালো কাটবে। সন্তানদের প্রতি স্নেহশীল হন। কাঠ, কয়লা, মসলা, কেমিক্যাল, খনিজদ্রব্য, ইলেকট্রনিকস সামগ্রী ও বস্ত্রালঙ্কারাদির ব্যবসায় অধিক লাভবান হবেন। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধলেও তা দীর্ঘস্থায়ী হবে না। পিতা-মাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে আপনার। সুস্বাস্থ্যের জন্য নিজের প্রতি যত্নশীল হন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হবে না। কোনো ধরনের অন্যায় কাজে জড়াবেন না। আপনার ভাগ্যে অর্থযোগ রয়েছে। নিজ কাজে মনোযোগী হন, উন্নতির দেখা পাবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনায় উদ্বিগ্ন হবেন না। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। বিভিন্ন ধরনের কেনাকাটায় লাভবান হবেন। দাম্পত্যে সুখী হবেন। সন্তানরা পিতা-মাতার সহযোগিতা পাবেন। রোমান্স ও ভ্রমণ শুভ।

শুভ সংখ্যা-৮

শুভ তাং- ৮, ১৭, ২৬। শুভ রং-নীল, বেগুনি, আকাশি। শুভ বার- শনি, মঙ্গল, শুক্রবার। শুভ রত্ন- ইন্দ্রনীলা, ক্যাটসআই। শুভ ধাতু- ইস্পাত, স্বর্ণ। শুভ মূল- শ্বেতবেড়েলা ও অশ্বগন্ধার মূল।

​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ক্ষমাশীল, দায়িত্ববান, কর্মদক্ষ, আধ্যাত্মিক, শক্তিসম্পন্ন, পরোপকারী, কখনো খামখেয়ালিতে পূর্ণ থাকে। ২০২৫ সালটি কুম্ভ রাশির জাতব্যক্তিদের জীবনে সুখ-শান্তি, ধন-ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে। শ্রমিক কর্মচারী সহযোগী অংশীদারদের সহযোগিতা ও ব্যাংক ঋণপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের ধার, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, শিল্প-কলকারখানার খুচরা যন্ত্রাংশ, মেডিকেল সরঞ্জাম ও আমদানিনির্ভর পণ্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। শিক্ষার্থীদের মন যেন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তা ঘুচবে। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দাম্পত্যে কঠিন সময় এলে হাল ছাড়বেন না, ধৈর্যশীল হন। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। প্রেমীযুগলের জন্য বছরটি স্মরণীয় হবে। স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই। ধৈর্য, সাহস মনোবল পূর্ণ রাজকীয় বছর উপহার আপনার। প্রাপ্তিযোগ রয়েছে আপনার। নিজ নিজ কাজে মনোযোগী হন। আপনার উন্নতির পথে বাধা এলেও তা কেটে যাবে। প্রেম ও ভ্রমণ শুভ।

শুভ সংখ্যা-৮

শুভ তারিখ ৮, ১৭, ২৬। শুভ রং- নীল, সবুজ, সাদা। শুভবার- শনি, সোম, শুক্রবার। শুভরত্ন- পিতম্বরী নীলা, পান্না। শুভ ধাতু- লৌহ, স্বর্ণ। শুভমূল- শ্বেতবেড়েলা ও বৃদ্ধদারকের মূল।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)​১২ রাশির নতুন বছর [Click and drag to move] ​

দয়ালু, ধৈর্যশীল, বিনয়ী, বিশ্বাসী, শ্রদ্ধাভক্তিপূর্ণ মন প্রেম ভালোবাসার মূর্ত প্রতীক ও সেবাপরায়ণ হয়ে থাকেন। মীন রাশির জাতিব্যক্তিদের জন্য ২০২৫ সালটিতে বহুল উন্নতি সাধিত হবে। কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা ব্যবসায় তরতাজা উন্নতি করে চলবেন। উত্তরাধিকার প্রাপ্তি, জীবনসঙ্গীর সহযোগিতা ও শ্রমিক-কর্মচারীদের মালিকপ্রীতি ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পরতে সক্ষম হবে। ধর্মীয় দ্রব্যাদি, বই, পুস্তক, স্বর্ণ, হোটেল, বাড়ি ভাড়া ও সিজন্যাল ফল-ফলারিসহ কৃষিজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারাই ঘায়েল হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। বিবাহযোগ্যদের বিবাহে বাধা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। দাম্পত্য সুখ-শান্তি ও ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর প্রতি যত্নশীল হন, তাকে সময় দিন। স্বাস্থ্যগত ব্যাপারে মনোযোগী হন। চিকিৎসকের উপদেশ মেনে চলবেন। সন্তান-সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তারা বিভিন্ন কাজে পুরস্কার পাবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কাজ পাবেন। বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনের প্রাপ্ত সহযোগিতা প্রাপ্তির খাতা পূর্ণ করবে। প্রেমীযুগলের প্রেম-বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। পিতা-মাতার স্বাস্থ্য অনুকূলে থাকবে। নানা ধরনের ব্যবসায় সফল হবেন। ভাগ্যবদলে দেওয়ার মতো সুযোগ আসবে আপনার সামনে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

শুভ সংখ্যা-৩

শুভ তারিখ- ৩, ১২, ২১, ৩০। শুভ রং- হলুদ, ফিরোজা, ঘিয়ে। শুভবার- বৃহস্পতি, শুক্র, বুধবার। শুভরত্ন-পোখরাজ, মুক্তা। শুভ ধাতু- সোনা, রুপা। শুভমূল- বামনহাটি ও ক্ষিরিকা মূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights