পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলি, আহত ৩০

অনলাইন ডেস্ক
পাকিস্তানের করাচিতে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলিতে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার (১ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান। ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি।

তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে। খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights