পাবনায় লাইসেন্সকৃত অস্ত্রের অবৈধ প্রদর্শন: পৌর মেয়রের ছেলে আটক

পাবনা প্রতিনিধি

পিতার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শর করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয়কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটি জব্দ করা হয়।

আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে পিতার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন মেয়র পুত্র কামরুল হাসান সজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি আরও জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শুনেছি। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না সেটা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights