গজারিয়ায় ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান ও গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক জিএস অহিদুজ্জামান অহিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights