নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
নাটোর প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শীঘ্রই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৯ সালের ৫ জুলাই নাটোর জেলা বিএনপির ৪৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। যেখানে প্রয়াত আমিনুল হককে আহ্বায়ক, সদস্য সচিব করা হয় রহিম নেওয়াজকে। আমিনুল হকের মৃত্যুর পর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহিদুল ইসলাম বাচ্চু।
