ট্রেনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। অজ্ঞতা ওই বৃদ্ধের আনুমানিক বয়স (৬৫)। রবিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ধোপাচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সকালে উপজেলার ধোপাচালা এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ ট্রেন লাইনের ওপর বসা ছিলেন। উত্তরবঙ্গের একটি ট্রেন দ্রুতগামী তার ওপর দিয়ে চলে গেলে তার মরদেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। ছিন্নভিন্ন মৃতদেহ এখনও ট্রেন লাইনে পাশেই পড়ে আছেন। ঘটনাস্থলে এখনো পুলিশ উপস্থিত হয়নি। জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সেফাতুর জানান, খবর নিয়ে মরদেহটি উদ্ধার করার চেষ্টা চলছে।
