‘জীবনের সেরা সময় কাটাচ্ছি’, বললেন কামিন্স

অনলাইন ডেস্ক

সর্বশেষ প্রায় দশ বছর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর ঘরে-বাইরে মিলিয়ে ভারতের কাছে তারা হেরেছিলো টানা চার সিরিজ। অবশেষে খরা কাটিয়ে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। অধিনায়ক প্যাট কামিন্স তাই ভাসছেন অকল্পনীয় অনুভূতিতে। তার মনে হচ্ছে সেরা সময় পার করছেন তারা।

রবিবার সিডনিতে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। ৩-১ ব্যবধানের এই জয় এসেছে। ২০১৪-১৫ মৌসুমে শেষবার ভারতকে টেস্ট সিরিজ হারাতে পেরেছিল অজিরা।

দারুণ জয়ের দিনে অধিনায়ক কামিন্স নিজের অনুভূতি প্রকাশ এভাবে, ‘অকল্পনীয় (অনুভূতি)। আমাদের মধ্যে কয়েকজনের এমন (বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা) অনুভূতি ছিল না। ছেলেরা এটার উপর নজর রেখেছিল এবং প্রত্যাশা পূরণ করেছে।’

ভারতকে ১৫৭ রানে আটকে ১৬২ রানের লক্ষ্য পেয়েছিল অজিরা। জাসপ্রিত বুমরাহ পিঠের চোটে বল করতে না পারায় বাকি আর কেউ হুমকি হতে পারেননি। অনায়াস জয় পেয়ে কামিন্স তাই গোটা দল নিয়ে গর্বিত, ‘আমরা পরিকল্পনা স্পষ্ট করেছিলাম। রান কম রাখতে চেয়েছিলাম। আমরা জানতাম এটি একটি চ্যালেঞ্জিং উইকেট হবে। ব্যাটসম্যানদের ভালো কৌশল ছিল, পরিশেষে তা কাজে দিয়েছে। অত্যন্ত গর্বিত। আমরা দল হিসেবে অনেক সময় কাটিয়েছি।’

‘সিরিজ জুড়ে আমরা অনেক মজা করেছি। কিছু সাফল্য সবসময়ই সুন্দর। এটি এমন একটি বিশেষ দল। আমরা যা অর্জন করেছি তা অর্জন করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। সত্যিই গর্বিত। আমরা আমাদের জীবনের সেরা সময় কাটাচ্ছি। এটি সবসময়ই সুন্দর।’, বলেন কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights