ট্রেনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ভিক্ষুকের (৭০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশে বসে ছিলেন ওই ভিক্ষুক। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন আসতে দেখে প্রথমে তিনি ভিক্ষার থলে রেখে নিরাপদে সরে যান। পরে তিনি সেই থলে আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights