পুলিশের গাড়ি উড়িয়ে দিল মাওবাদীরা

অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তীসগঢ়ে পাল্টা আঘাত করল মাওবাদীরা। আজ সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)।

প্রাথমিক খবরে জানা গেছে, ওই হামলায় অন্তত নয় জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি।

গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে ‘পুলিশের চর’ ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়ো (৩৫)-কে খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করেছে যৌথবাহিনী। দুই পক্ষের গুলির লড়াইয়ে ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর এক জওয়ান এবং পাঁচ মাওবাদী গত দু’দিনের লড়াইয়ে নিহত হয়েছেন। তার পরেই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights