ব্রিকসের নতুন সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিকসের পূর্নাঙ্গ সদস্য হিসেবে দেশটিকে জোটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্রাজিলের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্স’র।

খবরে বলা হয়, ইন্দোনেশিয়া এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আজ মঙ্গলবার দেওয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর জন্য ব্রিকসের সদস্যপদ একটি কৌশলগত পদক্ষেপ।’

ব্রাজিল ছাড়াও ব্রিকসের পুরোনো সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে এই জোটে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া। দেশটি এর আগে ব্রিকস জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights