ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভের ভূমিকা গুরুত্বপূর্ণ : নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য এবং প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি। এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে নাহিদ ইসলাম ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন।

এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, মুহাম্মদ আরিফ সাদেকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights