নতুন বছরে যেসব কাজ না করার প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

অনলাইন ডেস্ক

বছরের শুরুতে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার বিকালে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।

নতুন বছরের প্রতিজ্ঞার ধারাবাহিক ১০ম পোস্টের ছবি কার্ডে লেখা হয়েছে, ‌‌‘নতুন বছরের প্রতিজ্ঞা। কারো সাথে খারাপ আচরণ করব না। অন্যের ক্ষতি হয় এমন কাজ করব না।’

আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’

‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।’ -সুনানে তিরমিজি : ১৯৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights