দিনাজপুরে উদ্যোক্তা সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি
দেশের সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে। তবে তাদের পথচলা সহজ নয়, জীবন সংগ্রামে তাদের নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাদের নিরাপদ পদচারণায় সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি বলে দাবি জানান বক্তারা। বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে দিনাজপুর অনলাইন হাটবাজার গ্রুপের উদ্যোক্তা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ফেসবুক গ্রুপ “দিনাজপুরের অনলাইন হাটবাজার গ্রুপ”এর ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে এসব আয়োজন করা হয়। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন। অনুষ্ঠানে সেলফি আড্ডা, নাচ গান আর খেলাধূলায় মেতে উঠেন উদ্যোক্তারা।

“দিনাজপুরের অনলাইন হাটবাজার গ্রুপ” এর এডমিন কনিকা রহমান পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাইসুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights