বিসিবির কাছে কোটি টাকা অনুদান চেয়েছে দাবা ফেডারেশন

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে ধনী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাই
দাবাড়ুদের উন্নয়নের জন্য বিসিবির কাছে সহায়তা চেয়েছে দাবা ফেডারেশন।

মূলত আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়কে গ্র্যান্ডমাস্টার বানানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বিসিবির কাছে ১ কোটি টাকার অনুদান চেয়েছে তারা।

দাবা ফেডারেশন বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে এই দুই দাবাড়ুকে। শুধু দু’জন দাবাড়ুই নন, অন্য যারা দাবাড়ু আছেন, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। ছেলে ও মেয়েদের জন্য টুর্নামেন্ট তো হবেই। বিদেশি কোচও থাকবে সবার জন্য। পুরো পরিকল্পনা লিখিত আকারে বিসিবির কাছে পাঠানো হয়েছে। দাবা ফেডারেশন আশাবাদী, বিসিবি তাদের সাহায্য করবে।

অতীতে দেখা গেছে বিসিবি অন্য ফেডারেশন কিংবা খেলোয়াড়-সংগঠকদের সাহায্য করেছে। তাই দাবা ফেডারেশনও আশাবাদী, গ্র্যান্ডমাস্টার তৈরির পরিকল্পনা বাস্তবায়নে বিসিবি সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights